প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৭ ফেব্রুয়ারি ২০২৬
বিষধর সাপের দংশনে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে গজারিয়ার সজীব
নিজস্ব প্রতিবেদক, গজারিয়াঃ
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ইমামপুর ইউনিয়নের কালিপুরা এনএস কান্দি গ্রামের যুবক সাপের দংশনে গুরুতর অসুস্থ হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালের নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ) মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। বিষধর সাপ দংশনের পর দ্রুত অ্যান্টিভেনম প্রদান করা হলেও তার শারীরিক অবস্থার আশঙ্কাজনক অবনতি ঘটেছে।
ভুক্তভোগী যুবকের নাম সজীব (৩৫)।সে গজারিয়া উপজেলার ইমামপুর ইউনিয়নের কালিপুরা এনএস কান্দি গ্রামের আহাম্মদ সরকারের ছেলে বলে জানা গেছে।
ভুক্তভোগীর পারিবারিক সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে বাড়ির আঙিনায় একটি বড়ই গাছতলায় অবস্থানকালে সজীবকে একটি বিষধর সাপ দংশন করে। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। প্রাথমিক চিকিৎসা ও অ্যান্টিভেনম প্রদান করা হয়। তবে শারীরিক অবস্থার ক্রমাগত অবনতি হতে থাকলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন।
এদিকে সজীবের অবস্থার আরও অবনতি হওয়ায় বুধবার সন্ধ্যায় তাকে ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয়েছে। সেখানে তিনি বর্তমানে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।
ভুক্তভোগীর প্রতিবেশী বিল্লাল হোসেন বলেন, ' সর্বশেষ বৃহস্পতিবার রাত আটটার খবর অনুযায়ী তার অবস্থা স্থিতিশীল। সবাই তার জন্য দোয়া করবেন।'
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত