প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৭ ফেব্রুয়ারি ২০২৬
আধারা ইউনিয়ন জামায়াতের ইফতার মাহফিল অনুষ্ঠিত
মুন্সীগঞ্জ
বাংলাদেশ জামায়াতে ইসলামীর মুন্সীগঞ্জ সদর উপজেলার আধারা ইউনিয়নের বকুলতলা ইউনিটের উদ্যোগে আধারা ইউনিয়ন আমির মাওলানা মুহাম্মদ ইব্রাহিম খলিলের সভাপতিত্বে ২৬ শে ফেব্রুয়ারী বিকাল ৫টায় বকুলতলা মাষ্টার বাড়ী মাঠে এই ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসাবে আলোচনা করেন মুন্সীগঞ্জ সদর উপজেলা জামায়াতের আমির মো: নুরুল আমিন সিকদার উদ্ভোধনী বক্তব্য রাখেন আধারা ইউনিয়ন সভাপতি মাওলানা মুহাম্মদ ইব্রাহিম খলিল। বক্তব্য রাখেন সদর উপজেলা সেক্রেটারি মো: মজনু দেওয়ান,পঞ্চসার ইউনিয়ন আমির মো শামসুদ্দোহা বিশ্বাস, পঞ্চসার ইউনিয়নের সেক্রেটারি মো: মমিন বিশ্বাস।আধারা ইউনিয়ন সেক্রেটারি মাওলানা মুহাম্মদ সোলাইমান হোসেন। জামায়াত নেতা আবুল কাশেম প্রমুখ। আলোচনায় বক্তারা বলেন। রমজান মাসে কোরআন অবতীর্ণ হওয়ার কারণেই রমজান মাসের এত মর্যাদা। আমরা যদি আল্লাহর বিধান মত যাকাতভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা চালু করতে পারতাম তাহলে আমাদের দেশে আর কোন দরিদ্র লোক থাকত না। তাই আমাদের সবাইকে সমাজ প্রতিষ্ঠার জন্য চেষ্টা করা দরকার বাংলাদেশ জামায়াত ইসলামের সাথে একত্রিত হয়ে কোরআনে সমাজ প্রতিষ্ঠার আন্দোলনে সকলকে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানান।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত