প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৮ ফেব্রুয়ারি ২০২৬
সিরাজদীখানে অবৈধ মাটি কাটা বন্ধে প্রশাসনের অভিযানে ৪টি ভেক্যু বিকল
সিরাজদীখান প্রতিনিধি
মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলায় অবৈধভাবে কৃষিজমির মাটি কাটা বন্ধে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। গত বৃহস্পতিবার রাত সাড়ে ৮টা থেকে রাত সোয়া ১২টা পর্যন্ত উপজেলার লতব্দী ইউনিয়নের রামকৃষ্ণদি গ্রামে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মো. তৌহিদুল ইসলাম বারি। এ সময় উপস্থিত ছিলেন সিরাজদীখান সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আনোয়ার পারভেজ।
অভিযানকালে অবৈধ মাটি কাটার কাজে ব্যবহৃত চারটি ভেক্যু (মাটি কাটার যন্ত্র) বিকল করে দেওয়া হয়। পাশাপাশি অবৈধভাবে মাটি কাটার সঙ্গে জড়িতদের অস্থায়ী বসবাসের ছাউনিগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) মো. তৌহিদুল ইসলাম বারি জানান, ফসলি জমি রক্ষা এবং পরিবেশের ভারসাম্য বজায় রাখতে অবৈধ মাটি কাটার বিরুদ্ধে প্রশাসনের জিরো টলারেন্স নীতি কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও নিয়মিতভাবে পরিচালনা করা হবে।
এ বিষয়ে সহকারী পুলিশ সুপার মো. আনোয়ার পারভেজ বলেন, জনস্বার্থ ও সরকারি সম্পদ রক্ষায় উপজেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে পুলিশের যৌথ অভিযান অব্যাহত থাকবে। অবৈধ কর্মকাণ্ডে জড়িতদের কোনো ছাড় দেওয়া হবে না।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত