প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০১ মার্চ ২০২৬
মুন্সীগঞ্জে অধিক মূল্যে সয়াবিন তেল বিক্রি করায় ৫ হাজার টাকা জরিমানা
মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জ শহর বাজার এলাকায় অধিক দরে সয়াবিন তেল বিক্রি করায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে এক মুদি ব্যবসায়ীকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
গতকাল শনিবার সকাল সাড়ে ১১ টা থেকে দুপুর সাড়ে ১২ টা পর্যন্ত অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের জেলা সহকারী পরিচালক আসিফ আল আজাদ।
এ সময় বিভিন্ন মুদি, সবজি, মাংস ও ফলের দোকানে মনিটরিং করা হয়। বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের মূল্য তালিকা ও ক্রয় রশিদ যাচাই করা হয়। ব্যবসায়ীদের মূল্য তালিকা প্রদর্শন ও ক্রয় রশিদ সংরক্ষণ করার নির্দেশনা দেয়া হয়।
লিমন স্টোরে মনিটরিং কালে দেখা গেছে বোতলজাত সয়াবিন তেল এম আর পি অপেক্ষা অধিক মূল্যে বিক্রি করা হচ্ছে। দোকানটির মালিক মো. রফিকুল ইসলাম কে সমুদয় টাকা জরিমানা করা হয়।
অভিযানে সহযোগিতা করেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. জামাল উদ্দিন মোল্লা ও ব্যাটালিয়ন আনসার মুন্সীগঞ্জের একটি দল।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত