প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০২ মার্চ ২০২৬
মুন্সিগঞ্জে দুই ফল ব্যবসায়ীকে জরিমানা
মুন্সিগঞ্জ প্রতিনিধি
মুন্সিগঞ্জে দুই ফল ব্যবসায়ীকে মোট ৪ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
রোববার (১ মার্চ) দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত হাটলক্ষ্মীগঞ্জ এলাকায় এ অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ।
অভিযানকালে বিসমিল্লাহ ফলের আড়ত-এ মূল্য তালিকা প্রদর্শন না করায় প্রতিষ্ঠানটির মালিক আফজাল হোসেনকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। একই অপরাধে বিসমিল্লাহ বাণিজ্যালয় নামক অপর একটি ফলের দোকানের মালিক মো. শাহীনকেও ২ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া হাটলক্ষ্মীগঞ্জ এলাকার বিভিন্ন ফলের দোকানে তদারকিমূলক বাজার মনিটরিং করা হয়। এ সময় ফলের মূল্য তালিকা ও ক্রয় রশিদ যাচাই করা হয় এবং ব্যবসায়ীদের সতর্ক করা হয়।
অভিযানে সহযোগিতা করেন জেলা স্যানিটারি পরিদর্শক মো. জামাল উদ্দিন মোল্লা এবং মুন্সিগঞ্জ ব্যাটালিয়ন আনসারের একটি দল।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত