প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০২ মার্চ ২০২৬
সিরাজদীখানে মধ্যরাতে টাস্কফোর্সের অভিযানে একজন আটক
সিরাজদীখান প্রতিনিধি
মুন্সীগঞ্জের সিরাজদীখানে ফসলি জমির মাটি অবৈধভাবে কাটা বন্ধে মধ্যরাতে যৌথ টাস্কফোর্স অভিযান চালিয়েছে প্রশাসন।
সেনাবাহিনী ও পুলিশের সমন্বয়ে পরিচালিত এই অভিযানে একজন যুবককে আটক করা হয়েছে।
গত শনিবার রাত ১০টা থেকে শুরু করে রাত ২টা পর্যন্ত উপজেলার লতব্দী ইউনিয়নের রামকৃষ্ণদি, বালুচর ইউনিয়নের কয়রাখোলা, বাসাইল ইউনিয়নের ঘোড়ামাড়া ও কেয়াইন ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জেলা অতিরিক্ত ম্যাজিস্ট্রেট রেজাউল করিম।
আটক যুবকের নাম সম্রাট (২৫)। তিনি কেয়াইন ইউনিয়ন বিএনপির সভাপতি নাসিম খানের ছেলে বলে জানা গেছে।
অভিযানকালে উপস্থিত ছিলেন সেনাবাহিনীর ক্যাপ্টেন মো. তানজীব, সিরাজদীখান উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তৌহিদুল ইসলাম বারি, সিরাজদীখান সার্কেলের সহকারী পুলিশ সুপার আনোয়ার পারভেজ, নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু বকর সিদ্দিকি এবং সিরাজদীখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হান্নানসহ বাংলাদেশ সেনাবাহিনী ও বাংলাদেশ পুলিশ-এর সদস্যরা।
জেলা অতিরিক্ত ম্যাজিস্ট্রেট রেজাউল করিম জানান, অবৈধ মাটি কাটার সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে সম্রাট (২৫) নামে এক যুবককে আটক করে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। পরিবেশ ও কৃষিজমি রক্ষায় জেলা প্রশাসনের কঠোর অবস্থান অব্যাহত থাকবে।
এ ধরনের অপরাধ রোধে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে বলেও জানান তিনি।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত