প্রিন্ট এর তারিখ : ২৫ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৩ মার্চ ২০২৬
সিরাজদীখানে দুই ফল ব্যবসায়ীকে জরিমানা
সিরাজদীখান প্রতিনিধি
মুন্সীগঞ্জের সিরাজদীখানে মূল্য তালিকা প্রদর্শন না করায় দুই ফল ব্যবসায়ীকে মোট পাঁচ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
গতকাল সোমবার দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত উপজেলার রশুনিয়া ইউনিয়নের সিরাজদীখান বাজারে এ অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মুন্সীগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ।
এ সময় সিরাজদীখান ফলের আড়তে মূল্য তালিকা প্রদর্শন না করায় দোকানের মালিক মোহাম্মদ শামিমকে ২ হাজার ৫০০ টাকা এবং সাগর এন্টারপ্রাইজে একই অপরাধে দোকানের মালিক মোহাম্মদ সাগরকে ২ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া সিরাজদীখান বাজারের বিভিন্ন ফলের দোকানে মনিটরিং করা হয়। অভিযানে ব্যবসায়ীদের মূল্য তালিকা ও ক্রয় রশিদ যাচাই করা হয় এবং সবাইকে সঠিক নিয়মে ব্যবসা পরিচালনার নির্দেশনা দেওয়া হয়।
অভিযানে উপজেলা স্যানিটারি পরিদর্শক মো. শাহ আলম মিয়া এবং সিরাজদীখান থানা পুলিশের একটি দল সহযোগিতা করে।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত