প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৩ মার্চ ২০২৬
সিরাজদীখানে অবৈধভাবে মাটি কাটা ও বিক্রির অভিযোগে গ্রেপ্তার ৪
সিরাজদীখান প্রতিনিধি
মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলা-এ অবৈধভাবে মাটি কাটা ও বিক্রির অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার বেলা ১১টার দিকে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— বাসাইল ইউনিয়নের গুয়াখোলা গ্রামের মালেক সরকারের ছেলে সুমন সরকার (৪৫) ও মৃত মালেক সরকারের ছেলে সুপন সরকার (৩৫)। অপর দুজন হলেন— বালুচর ইউনিয়নের চর পানিয়া গ্রামের মৃত আমির খানের ছেলে মনা (৪৮) এবং মৃত বাদশা বেপারীর ছেলে রাজন (২৫)।
সিরাজদীখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল হান্নান জানান, দীর্ঘদিন ধরে একটি চক্র প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে অবৈধভাবে মাটি কেটে বিক্রি করে আসছিল।
তিনি আরও বলেন, অবৈধভাবে মাটি কাটা রোধে জেলা পুলিশ সুপারের কঠোর নির্দেশনা রয়েছে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত