মুন্সীগঞ্জে ঐতিহ্যবাহী সরকারি হরগঙ্গা কলেজ রোভার স্কাউট গ্রুপের উদ্যোগে পবিত্র রমজান উপলক্ষে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২ মার্চ) সরকারি হরগঙ্গা কলেজের নতুন ভবনের একটি কক্ষে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এতে কলেজের শিক্ষক, রোভার স্কাউট সদস্য ও প্রাক্তন সদস্যরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সরকারি হরগঙ্গা কলেজের অধ্যক্ষ প্রফেসর নাজমুন নাহার, ইংরেজি বিভাগের অধ্যাপক ও জেলা রোভার স্কাউট কমিশনার এম. সিরাজুল হক,হিসাববিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক মো. ফারুক মিয়া ও ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক মো. মামুন।
এছাড়াও রোভার স্কাউট লিডার মো. আসিফ ও নুর জাহান আক্তার,প্রাক্তন সিনিয়র রোভার মেট ইমরান আহমেদ, মো. জুনায়েদ, রাশিদুর রহমান, সাইফুল ইসলাম শীতল, আনিসুর রহমান, বিশ্বজিৎ, মোহাম্মদ চয়ন,প্রাক্তন রোভার মো. জুয়েল, মো. ফরহাদ মিয়া,বর্তমান রোভার স্কাউট এসআরএম মো. আলিফ, মো. তুহিন, জান্নাতুল ফেরদৌসসহ সদস্য অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ইফতার মাহফিলে অংশগ্রহণকারীরা একে অপরের সঙ্গে সৌহার্দ্য বিনিময় করেন এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।