প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৪ মার্চ ২০২৬
সিরাজদীখানে তিন ইটভাটায় ৯ লাখ টাকা জরিমানা
সিরাজদীখান প্রতিনিধি
মুন্সীগঞ্জের সিরাজদীখানে কৃষিজমির উপরিভাগের মাটি (টপ সয়েল) ব্যবহার করে ইট প্রস্তুত করায় তিনটি ইটভাটাকে মোট ৯ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
গতকাল মঙ্গলবার (৩ মার্চ) দুপুর ১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত উপজেলার লতব্দী ও বালুচর ইউনিয়নে এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা ঘোষ।
এ সময় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন লঙ্ঘনের দায়ে মেসার্স খোশাল মাদবর ব্রিকসের ম্যানেজার বনি আমিনকে ২ লাখ টাকা, মেসার্স সামাদ ব্রিকসের ম্যানেজার লালনকে ২ লাখ টাকা এবং ইকো সিরামিক্স লিমিটেডের ম্যানেজার ইমতিয়াজ মামুনকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়। এ নিয়ে মোট জরিমানার পরিমাণ দাঁড়ায় ৯ লাখ টাকা।
অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তৌহিদুল ইসলাম বারি, জেলা পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট মো. ছানোয়ার হোসেন এবং সিরাজদীখান থানা পুলিশের একটি দল।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা ঘোষ জানান, জেলা প্রশাসকের অনুমতি ছাড়া কৃষিজমির উর্বর মাটি ব্যবহার করা আইনের লঙ্ঘন। এ কারণে জরিমানা আদায়ের পাশাপাশি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে নিয়মিত লাইসেন্স হালনাগাদ, পরিবেশগত ছাড়পত্র নবায়ন এবং ইট প্রস্তুতে কৃষিজমির মাটি ব্যবহার না করার জন্য কঠোরভাবে সতর্ক করা হয়েছে।
তিনি আরও জানান, জনস্বার্থ ও পরিবেশ রক্ষায় উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত