প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৮ মার্চ ২০২৬
সিরাজদীখানে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
সিরাজদীখান প্রতিনিধি
মুন্সীগঞ্জের সিরাজদীখানে রিমা (২২) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
গতকাল শনিবার (৭ মার্চ) বিকেল ৫টার দিকে উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের মধ্যপাড়া গ্রামে স্বামীর বসতঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত রিমা ওই গ্রামের রতন বেপারীর স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রিমার স্বামী কাজের সুবাদে ঢাকায় অবস্থান করেন। তিনি সন্তানসহ স্বামীর বাড়িতেই বসবাস করতেন। শনিবার বিকেলে বসতঘরের ভেতরে তাকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখতে পান পরিবারের সদস্যরা। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে সিরাজদীখান থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
সিরাজদীখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল হান্নান বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত