প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৮ মার্চ ২০২৬
সিরাজদীখানে ৪ ফিলিং স্টেশন পরিদর্শন ইউএনওর
আব্দুল্লাহ আল মাসুদ
মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলায় জ্বালানি তেল বিক্রি স্বাভাবিক রাখতে চারটি ফিলিং স্টেশন পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা ঘোষ। গতকাল শনিবার বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত উপজেলার কেয়াইন ইউনিয়নের নিমতলা এলাকায় তিনটি এবং রশুনিয়া ইউনিয়নের উপজেলা মোড়ে একটি ফিলিং স্টেশন পরিদর্শন করেন তিনি।
পরিদর্শনকালে ফিলিং স্টেশনগুলোর তেল বিক্রি ও মজুত পরিস্থিতি পর্যবেক্ষণ করেন ইউএনও। এ সময় বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি) নির্ধারিত নিয়ম মেনে জ্বালানি তেল বিক্রি নিশ্চিত করতে সংশ্লিষ্ট ফিলিং স্টেশনের মালিক ও ব্যবস্থাপকদের নির্দেশনা দেওয়া হয়।
সরকারি নির্দেশনা অমান্য করে অতিরিক্ত তেল বিক্রি বা মজুত না করতে সতর্ক করা হয়।
এ সময় প্রশাসনের পক্ষ থেকে গ্রাহকদের জ্বালানি তেল কেনার সময় রসিদ সংগ্রহ করার জন্যও বলা হয়। পরবর্তী সময়ে তেল কিনতে এলে আগের ক্রয়ের রসিদ প্রদর্শনের বিষয়েও সচেতন করা হয়।
তবে জ্বালানি তেলের সীমিত বিক্রির কারণে কিছুটা উদ্বেগ প্রকাশ করেছেন পেশাদার মোটরসাইকেল চালকেরা। নাম প্রকাশে অনিচ্ছুক এক চালক বলেন, প্রতিদিন প্রায় ১৫০ কিলোমিটার পথ চলতে হয়। কিন্তু দুই লিটার তেলে এত দূর যাওয়া সম্ভব নয়। এতে আয়-রোজগারে সমস্যা হতে পারে।
এ বিষয়ে ইউএনও রুম্পা ঘোষ বলেন, জ্বালানি তেলের বাজার স্থিতিশীল রাখা এবং কোনো ধরনের কৃত্রিম সংকট সৃষ্টি না হয়, সে জন্য নিয়মিত তদারকি করা হচ্ছে। তিনি সাধারণ মানুষকে আতঙ্কিত না হয়ে সরকারি নির্দেশনা মেনে চলার আহ্বান জানান।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত