প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৮ মার্চ ২০২৬
লৌহজংয়ে ১ লক্ষ মিটার কারেন্ট জাল জব্দ
মো. সুবিন
মুন্সীগঞ্জের লৌহজংয়ে পদ্মা নদীর বিভিন্ন অংশে অভিযান চালিয়ে ১ লক্ষ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে উপজেলা মৎস্য বিভাগ ও কোস্ট গার্ড।
গতকাল শনিবার সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত পদ্মা নদীর লৌহজং অংশে ঘোরদৌড় বাজার থেকে ডহরী এবং ডহরী থেকে মাওয়া পুরাতন ঘাট পর্যন্ত এলাকায় এ যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযান শেষে জব্দ করা অবৈধ কারেন্ট জাল পুড়িয়ে বিনষ্ট করা হয়। তবে অভিযানে কোনো জাটকা মাছ পাওয়া যায়নি।
অভিযান চলাকালে উপস্থিত ছিলেন মৎস্য অধিদপ্তর ঢাকা বিভাগের উপপরিচালক মো. সিরাজুল ইসলাম। এছাড়াও অভিযানের নেতৃত্ব দেন উপজেলা সিনিয়র মৎস কর্মকর্তা মো. রেজাউল ইসলাম। সংশ্লিষ্টরা জানান, নদীতে অবৈধ জাল দিয়ে মাছ শিকার বন্ধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত