প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১১ মার্চ ২০২৬
শ্রীনগরে ফিলিং স্টেশনে তেল বিক্রি বন্ধ, খোলা বাজারে দাম বেড়ে যাচ্ছে
মুন্সীগঞ্জ প্রতিনিধি
মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায় কয়েকটি ফিলিং স্টেশনে পেট্রল ও অকটেন বিক্রি বন্ধ হওয়ায় চালকরা সমস্যায় পড়েছেন। গতকাল মঙ্গলবার দুপুরে ফিলিং স্টেশনগুলোতে সাউন্ড বক্সের মাধ্যমে তেল নেই ঘোষণা দেওয়া হচ্ছিল। এতে অনেক চালক হতাশ হয়ে ফিরে যাচ্ছেন।
অন্যদিকে, উপজেলার বিভিন্ন বাজারে খোলা তেল বেশি দামে বিক্রি হচ্ছে। খোলা বাজারে প্রতি লিটার অকটেনের দাম ১৪০ টাকা পৌঁছেছে। মোটরসাইকেল ও অন্যান্য যানবাহনের চালকরা অভিযোগ করেছেন, ফিলিং স্টেশনগুলো ইচ্ছাকৃতভাবে তেল বিক্রি বন্ধ রেখেছে এবং সেই তেল পরে খোলা বাজারে বেশি দামে বিক্রি হচ্ছে।
খুচরা তেল ব্যবসায়ীরা জানান, দুই দিন পর তারা এক ব্যারেল তেল পেয়েছেন। পরিবহন ও অন্যান্য খরচ যোগ হওয়ায় দোকান পর্যন্ত তেলের প্রতি লিটার খরচ ১৩৪ টাকা হয়েছে। তাই কিছুটা লাভ রাখতে ১৪০ টাকায় বিক্রি করতে হচ্ছে।
স্থানীয়রা প্রশাসনের প্রতি আবেদন জানিয়েছেন, নিয়মিত তেল সরবরাহ নিশ্চিত করা এবং খোলা বাজারে অবৈধ বিক্রি বন্ধে দ্রুত পদক্ষেপ নেওয়া হোক, নইলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত