প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১১ মার্চ ২০২৬
মুন্সীগঞ্জে দুই ব্যবসায়ীকে জরিমানা
শ্রীকান্ত দাস, মুন্সীগঞ্জ
মুন্সীগঞ্জ শহরের জুবলি রোড ও কালিবাড়ি রোড এলাকায় ইফতার সামগ্রী দোকানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ২ ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার (১০ মার্চ) দুপুর বারোটা থেকে দেড়টা পর্যন্ত অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ।
এ সময় ব্যবসায়ীদের পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে ইফতার সামগ্রী প্রস্তুত ও ঢেকে রেখে বিক্রি করার নির্দেশনা দেয়া হয়।
জুবলী রোড এলাকার মন্ডল রেস্তোরাঁয় নোংরা অস্বাস্থ্যকর পরিবেশে ইফতারের খাদ্য সামগ্রী প্রস্তুত করায় এবং প্রস্তুতকৃত খাবার উন্মুক্ত ভাবে সংরক্ষণ না করায় দোকানটির মালিক মো. জসিম মাদবর কে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়াও কালিবাড়ি রোড এলাকায় মধুবন মিষ্টিমুখ দোকানে নোংরা অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য তৈরি করায় এবং প্রস্তুতকৃত খাবার খোলা অবস্থায় প্রদর্শন ও বিক্রি করায় দোকান টির ম্যানেজার সমির ঘোষকে পাঁচ হাজার টাকা জরিমানা সহ খাদ্য সামগ্রী ঢেকে রাখার নির্দেশনা দেয়া হয়।
অভিযানে সহযোগিতা করেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. নূর ই আলম সোহাগ ও জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. জামাল উদ্দিন মোল্লা ও ব্যাটালিয়ন আনসার মুন্সীগঞ্জের একটি দল।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত