প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১২ মার্চ ২০২৬
ঈদের আগে সিরাজদিখানে পুলিশের বিশেষ অভিযান, এক রাতে গ্রেফতার ১৪
মুন্সীগঞ্জ প্রতিনিধি
আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে মুন্সীগঞ্জের সিরাজদিখান থানা পুলিশের বিশেষ অভিযানে এক রাতে ১৪ জন আসামিকে গ্রেফতার করা হয়েছে। এর মধ্যে মাদক মামলায় ৪ জন এবং পূর্বের মারামারি মামলার ওয়ারেন্টভুক্ত ১০ জন আসামি রয়েছে।
পুলিশ জানায়, মুন্সীগঞ্জের পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম, পিপিএম-এর কঠোর নির্দেশনায় ১০ মার্চ রাত ৮টা থেকে ১১ মার্চ ভোর ৪টা পর্যন্ত সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল হান্নানের নেতৃত্বে এ বিশেষ অভিযান পরিচালিত হয়।
অভিযানের অংশ হিসেবে উপজেলার চিত্রকোট ইউনিয়নের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পূর্বের মারামারি মামলার ওয়ারেন্টভুক্ত ১০ জন আসামিকে গ্রেফতার করা হয়।
এছাড়াও মাদকবিরোধী বিশেষ অভিযানে একই এলাকার বিভিন্ন স্থান থেকে অবৈধ ইয়াবা ট্যাবলেটসহ ৪ জনকে গ্রেফতার করে পুলিশ।
সিরাজদিখান থানা পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠানো হয়েছে। ঈদকে সামনে রেখে উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত