প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১২ মার্চ ২০২৬
মুন্সীগঞ্জে দুই কসমেটিক্স দোকানিকে জরিমানা
শ্রীকান্ত দাস
মুন্সীগঞ্জ শহরের পুরাতন কাচারি ও জেলা পরিষদ মার্কেট এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে দুই কসমেটিক্স ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
গতকাল বুধবার দুপুর দেড়টা থেকে তিনটা পর্যন্ত অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ।
এ সময় বিভিন্ন কসমেটিক্স ও কাপড়ের দোকানে মনিটরিং করা হয়। দোকানের ক্রয় ভাউচার যাচাই করা এবং ব্যবসায়ীদের মেয়াদোত্তীর্ণ ও এমআরপি বিহীন কসমেটিক্স বিক্রয় না করার নির্দেশনা দেয়া হয়।
এমআরপি বিহীন কসমেটিক্স বিক্রয় করায় নূর মোহাম্মদ কসমেটিক্স দোকানের মালিক মো. আমিরুল ইসলামকে ২ হাজার টাকা ও লগন কসমেটিক্স দোকানের মালিক মহসিন ওমরকে ৩ হাজার টাকা জরিমানা সহ এমআরপি বিহীন কসমেটিক্স বিক্রয় না করার নির্দেশনা দেয়া হয়।
অভিযানে সহযোগিতা করেন জেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. জামাল উদ্দিন মোল্লা ও ব্যাটালিয়ন আনসার মুন্সীগঞ্জের একটি দল।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত