প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৩ মার্চ ২০২৬
রমজানে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সিরাজদীখানে ৯ ব্যবসায়ীকে জরিমানা
সিরাজদীখান প্রতিনিধি
পবিত্র রমজান মাস উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম স্থিতিশীল রাখা এবং বাজার নিয়ন্ত্রণে রাখতে মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার বালুচর বাজারে ৯ ব্যবসায়ীকে ১৬ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম বারী।
এ সময় দৃশ্যমান স্থানে হালনাগাদ মূল্য তালিকা প্রদর্শন না করা এবং পণ্যের ক্রয় রশিদ সংরক্ষণ না করার অপরাধে ৯ জন ব্যবসায়ীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে মোট ১৬ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
এ ছাড়া ব্যবসায়ীদের কঠোরভাবে সতর্ক করা হয়। প্রতিটি দোকানে দৃশ্যমান স্থানে হালনাগাদ মূল্য তালিকা টাঙানো, সরকার নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি করা এবং যথাযথভাবে ক্রয় রশিদ (ভাউচার) সংরক্ষণের নির্দেশনা দেওয়া হয়। অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রি করলে ভবিষ্যতে আরও কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম বারী বলেন, পবিত্র রমজান মাসে সাধারণ মানুষের ভোগান্তি লাঘব এবং বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম নিয়মিত অব্যাহত থাকবে।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত