প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৩ মার্চ ২০২৬
গজারিয়ায় আইন-শৃঙ্খলা কমিটির সভা ও ঈদ-স্বাধীনতা দিবস উদযাপনের প্রস্তুতি.
নিজস্ব প্রতিবেদক, গজারিয়া
মুন্সীগঞ্জের গজারিয়ায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা ও পবিত্র ঈদুল ফিতর এবং ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান এর সভাপতিত্বে জেলা বিএনপির সদস্য প্রফেসর গিয়াস উদ্দিন, উপজেলা প্রকৌশলী সামিউল আরেফিন, গজারিয়া থানার উপ-পরিদর্শক ফরিদ উদ্দিনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, ঈদ ও জাতীয় দিবসকে কেন্দ্র করে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন, জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট সবাইকে সমন্বয় বজায় রেখে দায়িত্ব পালন করতে হবে। এছাড়া মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে সচেতন থাকার গুরুত্বও তুলে ধরা হয়।###
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত