প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৩ মার্চ ২০২৬
মুন্সীগঞ্জে ঈদ উপহার পেলো ৬০ জন অটিজম শিশু
নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জ শহরের মুন্সীরহাট এলাকায় ঈদ উপহার পেলো ৬০ জন অটিজম শিশু। বৃহস্পতিবার দুর্জয় তারুণ্যের উদ্যোগে ও মুন্সীগঞ্জ পৌরসভার সার্বিক সহযোগিতায় মুন্সীরহাটস্থ পলক অটিজম স্কুলের ৬০ জন অটিজম শিশুকে ঈদ উপহার দেওয়া হয়।
জানা গেছে, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে বিশেষ চাহিদাসম্পন্ন এসব শিশু ও তাদের পরিবারের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এই মানবিক উদ্যোগ গ্রহণ করা হয়। প্রতিটি শিশুর জন্য ঈদ উপহারের মধ্যে রয়েছে- এক কেজি পোলাও চাল, এক কেজি চিনি, এক লিটার ভোজ্য তেল, দুই প্রকার সেমাই এবং আধা কেজি মুগডাল।
অনুষ্ঠানে মুন্সীগঞ্জ জেলা ও পৌর সমাজসেবা অফিসের কর্মকর্তা কর্মচারীবৃন্দ, দুর্জয় তারুণ্যের উপদেষ্টা মণ্ডলীর সদস্যবৃন্দ এবং সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, সমাজের বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের প্রতি সহমর্মিতা প্রদর্শন এবং তাদের পরিবারকে সহায়তা করা আমাদের সামাজিক দায়িত্বের অংশ। ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও কল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত