প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৩ মার্চ ২০২৬
জেলার ৩৪ টি ফার্মেসীর ড্রাগ লাইসেন্স বাতিল
বিশেষ প্রতিবেদক
মুন্সীগঞ্জ জেলার ৩৪ টি ফার্মেসীর ড্রাগ লাইসেন্স বাতিল করে দিয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তর। ২০২২ সালের ১৩ ফেব্রুয়ারী ঔষধ প্রশাসন অধিদপ্তরের তৎকালীন মহাপরিচালক স্বাক্ষরিত অস্তিত্ববিহীন এবং মেয়াদ উত্তীর্ণ ড্রাগ লাইসেন্সধারী ফার্মেসীর ড্রাগ লাইসেন্স সাময়িক বাতিল/বাতিল সংক্রান্ত বিজ্ঞপ্তি দিয়ে বাতিল করে। মুন্সীগঞ্জ ঔষধ প্রশাসন অধিদপ্তরের দায়িত্বশীল সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন।
সূত্রটি জানায়, ড্রাগ লাইসেন্সে উল্লিখিত শর্তাদি ভঙ্গ করলে এবং ঔষধ আইন অমান্য করলে ড্রাগ লাইসেন্স বাতিলের পদক্ষেপ গ্রহণ অব্যাহত রাখবে মুন্সীগঞ্জ ঔষধ প্রশাসন অধিদপ্তর।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত