পবিত্র মাহে রমজান উপলক্ষে মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলার ৩১টি এতিমখানা, লিল্লাহ বোর্ডিং ও মাদ্রাসায় খেজুর বিতরণ করেছে উপজেলা প্রশাসন।
গত বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদে উপজেলার জন্য বরাদ্দ পাওয়া ৩৫ কার্টুন খেজুর উপজেলার ৩১টি এতিমখানা, লিল্লাহ বোর্ডিং ও মাদ্রাসায় বিতরণ করেন
উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা ঘোষ। এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাজেদা সরকারসহ সংশ্লিষ্টরা।
উপজেলার মোট ৩১টি প্রতিষ্ঠানের মধ্যে ছোট-বড় বিবেচনায় প্রতিটি প্রতিষ্ঠানে ১ থেকে ২ কার্টুন করে খেজুর দেওয়া হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা ঘোষ বলেন, পবিত্র রমজান মাসে এতিমখানা ও মাদ্রাসায় থাকা এতিম ও অসহায় শিক্ষার্থীদের ইফতারের সহায়তার জন্য সরকারিভাবে এসব খেজুর বিতরণ করা হয়েছে। উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানে ছোট-বড় বিবেচনায় খেজুর দেওয়া হয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।