প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৫ মার্চ ২০২৬
গজারিয়ায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক, গজারিয়া
মুন্সীগঞ্জের গজারিয়ায় পুরান বাউশিয়া গ্রামের বিশিষ্ট ব্যবসায়ী আমিনুর রহমান হারুন শিকদারের প্রয়াত মাতা-পিতার রুহের মাগফিরাত কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৪ মার্চ) বিকেল ৫টায় উপজেলার বাউশিয়া ইউনিয়নের পুরান বাউশিয়াস্থ হারুন শিকদারের নিজ বাড়িতে এই ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
আমিনুর রহমান হারুন শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন।
অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য আ.ক.ম. মোজাম্মেল হক, মাহাবুল ইসলাম স্বপন, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য রফিকুল ইসলাম (ভিপি মাসুম), উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মোতাহার হোসেন জাহাঙ্গীর কমিশনার, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব মোজাম্মেল হক মুন্না, জেলা জাসাসের সভাপতি হাসান জাহাঙ্গীর এবং বাউশিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি হাসমত আলী তাঁতি প্রমুখ।
শিকদার মডার্ন ডেইরি অ্যান্ড এগ্রো ফার্মের আয়োজনে অনুষ্ঠিত এই ইফতার ও দোয়া মাহফিলে স্থানীয় প্রায় দুই হাজার মানুষ অংশগ্রহণ করেন।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত