প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৫ মার্চ ২০২৬
মুন্সীগঞ্জে ৪ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ
সিরাজদীখান প্রতিনিধি
আসন্ন পবিত্র ঈদুল ফিতরের আনন্দ ভাগাভাগি করে নিতে মুন্সীগঞ্জ-১ (সিরাজদীখান-শ্রীনগর) আসনের ১৩টি ইউনিয়নের অসহায় ও নিম্নআয়ের ৪ হাজার পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার দিনব্যাপী দুই উপজেলার পৃথক স্থানে জাকের পার্টির জাতীয় স্থায়ী কমিটির সদস্য এবং জাকের পার্টি ইসলামি ঐক্য ফ্রন্টের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সারোয়ার মোহাম্মদ সানীর ব্যক্তিগত উদ্যোগে এ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
সারোয়ার মোহাম্মদ সানী বলেন, রাজনীতি কেবল ক্ষমতার জন্য নয়, বরং মানুষের সেবার জন্য। সমাজের অবহেলিত ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটানো আমাদের নৈতিক দায়িত্ব। প্রতি বছরের মতো এবারও আমরা চেষ্টা করেছি সাধারণ মানুষের সঙ্গে ঈদের খুশি ভাগ করে নিতে। এই সামান্য উপহার হয়তো তাদের ঈদ আনন্দকে কিছুটা হলেও বাড়িয়ে দেবে।
তিনি আরও বলেন, ফরহাদ হোসেন নান্নু মাঝি পরিবারের পক্ষ থেকে আমাদের এই মানবিক কার্যক্রম দীর্ঘদিনের। ভবিষ্যতেও মুন্সীগঞ্জ-১ আসনের মানুষের যেকোনো বিপদে-আপদে আমরা এভাবেই পাশে থাকব ইনশাআল্লাহ।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত