প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৫ মার্চ ২০২৬
সিরাজদীখানে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান
আব্দুল্লাহ আল মাসুদ
মুন্সীগঞ্জের সিরাজদীখানে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মশক নিধন ও পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।
গতকাল শনিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণে এ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়। ইছাপুরা ইউনিয়ন পরিষদের উদ্যোগে এবং সার্বিক সহযোগিতায় এ কর্মসূচি আয়োজন করা হয়।
এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণ পরিষ্কার করা হয়। অভিযান চলাকালে পরিচ্ছন্নতা কর্মীরা ঝাড়ু ও প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সের প্রতিটি কোণ পরিষ্কার করেন এবং মশার সম্ভাব্য প্রজননস্থলগুলো ধ্বংস করেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জামশেদ ফরিদীর নেতৃত্বে এ সময় উপস্থিত ছিলেন ইছাপুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সুমন মিয়া, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মো. তাইফুল হক, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত চিকিৎসক ও নার্স, ইছাপুরা ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জামশেদ ফরিদী বলেন, ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা অত্যন্ত জরুরি। এ ধরনের সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে সাধারণ মানুষকে মশা নিয়ন্ত্রণে আরও সচেতন করা সম্ভব হবে।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত