পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নে অসহায় ও নিম্নআয়ের মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
শনিবার (১৪ মার্চ) সকালে উপজেলার ছোট রায়পাড়া খেলার মাঠে 'গজারিয়া ফাউন্ডেশন' নামে একটি সামাজিক সংগঠনের উদ্যোগে এই মানবিক কার্যক্রম অনুষ্ঠিত হয়।
মুন্সীগঞ্জ জেলা যুবদলের ভারপ্রাপ্ত সদস্য সচিব মোজাম্মেল হক মুন্নার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গজারিয়া ফাউন্ডেশনের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার দিদার আলম। বিশেষ অতিথি ছিলেন ইকো ফুট কালার অ্যান্ড এরোমা লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আল আমিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গজারিয়া সচেতন সমাজের সহ-সভাপতি নজরুল ইসলাম শেখ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার দিদার আলম বলেন, ‘সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই গজারিয়া ফাউন্ডেশনের মূল লক্ষ্য। মানুষের সেবায় আমাদের এই মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা মহিলা দলের সভানেত্রী রাজিয়া সুলতানা আইভী, মুন্সীগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোতালেব বেপারী, গজারিয়া উপজেলা যুবদলের সদস্য আলী আহমেদ রনি, বালুয়াকান্দি ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মাসুম ঢালী, সাবেক সহ-সভাপতি ওয়াসকুরুনী বিপুল, ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি মো. সোহেলসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে এলাকার ২৫০টি অসহায় ও দরিদ্র পরিবারের হাতে ঈদ উপহার তুলে দেওয়া হয়। ফাউন্ডেশনের এমন মহতী উদ্যোগকে স্থানীয়রা সাধুবাদ জানিয়েছেন।#