প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৬ মার্চ ২০২৬
সিরাজদীখানে ৪০ বেদে পরিবার পেল ঈদ উপহার ও নগদ অর্থ
সিরাজদীখান প্রতিনিধি
মুন্সীগঞ্জের সিরাজদীখানে সুবিধাবঞ্চিত বেদে সম্প্রদায়ের ৪০টি পরিবারের মাঝে ঈদ উপহার ও নগদ অর্থ বিতরণ করেছে বিক্রমপুর রক্তদান সংস্থা।
গতকাল রোববার দুপুর আড়াইটার দিকে উপজেলার রশুনিয়া ইউনিয়নের সিরাজদীখান বাজার এলাকার বেদে পল্লীতে এ ঈদ উপহার ও নগদ অর্থ বিতরণ করা হয়।
এসময় বেদে পল্লীর ৪০টি অসহায় পরিবারের হাতে ঈদ সামগ্রী ও নগদ অর্থ তুলে দেওয়া হয়। এছাড়া উপজেলার বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে আরও প্রায় ২০০টি পরিবারের মাঝে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হবে।
সংগঠনের সভাপতি শুভ কুণ্ডুর নেতৃত্বে উপহার বিতরণকালে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা বিশ্বজিৎ ঘোষ ও মাহমুদুর রহমান উজ্জ্বল, সাধারণ সম্পাদক বাইজিদ খান, সহ-সভাপতি মো. মিলনসহ অন্যান্য স্বেচ্ছাসেবীরা।
সংগঠনের সভাপতি শুভ কুণ্ডু বলেন, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটাতেই আমাদের এই ক্ষুদ্র উদ্যোগ। সমাজের অবহেলিত এই জনগোষ্ঠীর ঈদের আনন্দ ভাগাভাগি করতে পর্যায়ক্রমে বাকি পরিবারগুলোর মাঝেও দ্রুত সহায়তা পৌঁছে দেওয়া হবে।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত