প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৬ মার্চ ২০২৬
গজারিয়ায় ঝোপ থেকে দেশীয় শটগান ও গুলি উদ্ধার
নিজস্ব প্রতিবেদক,
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় চৌদ্দকাউনিয়া এলাকার একটি ঝোপ থেকে পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় তৈরি শটগান ও ১১ রাউন্ড গুলি উদ্ধার করেছে র্যাব-১১।
রবিবার (১৫ মার্চ) বিকেলে উপজেলার বাউশিয়া ইউনিয়নের চৌদ্দকাউনিয়া ঘাট এলাকায় অভিযান চালিয়ে এই অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
র্যাব-১১ সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে চৌদ্দকাউনিয়া এলাকায় অভিযান পরিচালনা করে র্যাবের একটি চৌকস আভিজনিক দল। তল্লাশিকালে ঘাট সংলগ্ন একটি ঝোপের ভেতর পরিত্যক্ত অবস্থায় দেশীয় শটগান ও ১১ রাউন্ড তাজা গুলি পাওয়া যায়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বিষয়টি নিশ্চিত করে গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাসান আলী বলেন, "উদ্ধারকৃত অস্ত্র ও গুলি থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। সরঞ্জামগুলো বুঝে পাওয়ার পর এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।"
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত