পবিত্র মাহে রমজান উপলক্ষে যমুনা ব্যাংক লিমিটেড–এর উদ্যোগে মুন্সীগঞ্জে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার শহরের যমুনা ব্যাংকের তৃতীয় তলায় এ আয়োজন করা হয়। এসময় উপস্থিত ছিলেন যমুনা ব্যাংকের ম্যানেজার মোল্লা হারুনুর রশিদ, সাব- ম্যানেজার মো. এরশাদ হোসেন মিয়া, বিনোদনপুর শাখার ম্যানেজার মো. শামসুদ্দোহা,টঙ্গীবাড়ী শাখার ম্যানেজার আনোয়ার হোসেন, সাবেক বিএনপির নেতা শাহাদাত হোসেন সরকারসহ ব্যাংকের বিভিন্ন শাখার কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ব্যবসায়ী ও সাংবাদিকরা।
ইফতার পূর্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তারা পবিত্র রমজানের তাৎপর্য তুলে ধরে বলেন, রমজান মাস আত্মশুদ্ধি, সংযম ও মানবিক মূল্যবোধ চর্চার মাস। সময় সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর জন্য সবাইকে আহ্বান জানান তারা। পরে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া শেষে উপস্থিত অতিথিরা একসঙ্গে ইফতার গ্রহণ করেন।#