প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৯ মার্চ ২০২৬
সিরাজদীখানে জুয়ার আসর থেকে নগদ টাকাসহ ৫ জুয়াড়ি গ্রেপ্তার
সিরাজদীখান প্রতিনিধি
মুন্সীগঞ্জের সিরাজদীখানে জুয়া খেলার অপরাধে ৫ জন জুয়াড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত মঙ্গলবার (১৭ মার্চ) রাত সোয়া ১০টার দিকে উপজেলার মালখানগর ইউনিয়নের কাজীরবাগ এলাকার একটি টিনশেড ঘর থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন— কাজীরবাগ গ্রামের মৃত লপতে আলীর ছেলে মো. নুর উদ্দিন (৫৪), টঙ্গীবাড়ী উপজেলার দ্বিপাড়া গ্রামের আ. সামাদের ছেলে মো. জাহাঙ্গীর (৪০), কাজীরবাগ গ্রামের ফরহাদ কাজীর ছেলে মো. মাসুম গাজী (৪০), ফুরসাইল গ্রামের মৃত আমির কাজীর ছেলে মো. আনোয়ার কাজী (৫২) এবং কাজীরবাগ গ্রামের মৃত নুর ইসলাম কাজীর ছেলে মো. সিরাজুল কাজী (৬০)।
সিরাজদীখান থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল হান্নান জানান, গোপন সংবাদের ভিত্তিতে কাজীরবাগ গ্রামে অভিযান চালিয়ে সিরাজুল কাজীর একটি টিনশেড ঘরের ভেতর থেকে জুয়া খেলা অবস্থায় ৫ জনকে হাতেনাতে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে জুয়া খেলার নগদ ৫১ হাজার ৫০০ টাকা এবং ২ প্যাকেট তাস উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করা হয়েছে। বুধবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এলাকায় অপরাধ দমনে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত