প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ২৯ মার্চ ২০২৬
সিরাজদীখানে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৮ মোটরসাইকেল চালককে জরিমানা
সিরাজদীখান প্রতিনিধি
মুন্সীগঞ্জের সিরাজদীখানে সড়ক পরিবহন আইন অমান্য করায় ৮ জন মোটরসাইকেল চালক ও আরোহীকে অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমাণ আদালত।
গতকাল শনিবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত উপজেলার রশুনিয়া ইউনিয়নের দানিয়াপাড়া ও কেয়াইন ইউনিয়নের নিমতলা মোড়ে পৃথকভাবে এই অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) তৌহিদুল ইসলাম বারি।
এসময় সড়ক পরিবহন আইন লঙ্ঘন করে হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানো এবং একজনের অধিক সহযাত্রী বহনের দায়ে ৭ জন চালক ও এক আরোহীকে মোট ৪ হাজার টাকা জরিমানা করা হয়।
এ সময় চালকদের সচেতন করতে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়। বিশেষ করে মোটরযানের বৈধ কাগজপত্র সংরক্ষণ, সময়মতো হালনাগাদ এবং ট্রাফিক নিয়ম মেনে নিরাপদে চলাচলের বিষয়ে সতর্ক করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম বারি জানান, সড়কে শৃঙ্খলা নিশ্চিত ও দুর্ঘটনা প্রতিরোধে জনস্বার্থে এ ধরনের ভ্রাম্যমাণ আদালত ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত