প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ৩০ মার্চ ২০২৬
সিরাজদীখানে মা ফিলিং স্টেশন পরিদর্শন
সিরাজদীখান প্রতিনিধি
মুন্সীগঞ্জের সিরাজদীখানে মা ফিলিং স্টেশন তেলের পাম্প পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা ঘোষ। বৈশ্বিক জ্বালানি পরিস্থিতি বিবেচনায় সকল গ্রাহককে প্রয়োজনের অতিরিক্ত জ্বালানি ক্রয় না করে স্বাভাবিক ক্রয় প্রক্রিয়া বজায় রাখার পাশাপাশি সাশ্রয়ী ব্যবহারের জন্য অনুরোধ জানানো হয়।
গতকাল রোববার বিকেল ৫টার দিকে উপজেলার মোড়ে অবস্থিত মা ফিলিং স্টেশনে তিনি এ পরিদর্শন করেন। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা ঘোষ বলেন, জ্বালানি ব্যবহারে সচেতনতা বৃদ্ধি ও অপচয় রোধে সকলকে দায়িত্বশীল আচরণ করতে হবে।
তিনি আরও বলেন, অপ্রয়োজনীয় মজুদ না করে প্রয়োজন অনুযায়ী জ্বালানি ক্রয় করলে বাজারে স্বাভাবিক সরবরাহ বজায় থাকবে এবং কোনো ধরনের সংকট সৃষ্টি হবে না।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত