প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ৩১ মার্চ ২০২৬
অত্যাচারী ইন্সপেক্টর জেনারেলকে হত্যা, বিপ্লবী দীনেশ গুপ্তকে দেওয়া হয় ফাঁসি
আহমেদ স্বপ্নীল, সময় ডেক্স
ইংরেজ শাসনের হেডকোয়ার্টারে ঢুকে অত্যাচারী ইন্সপেক্টর জেনারেল সিম্পসনকে সম্মুখ যুদ্ধে হত্যা করা হয়। ইংরেজদের নির্মম অত্যাচারে ভারতবাসী তখন মৃতপ্রায়। আন্দোলন শুরু হয়ে গেছে অনেকদিনই, ইতিমধ্যেই দেশের জন্য প্রাণও দিয়েছেন অনেকেই। এরকমই সময়ে দেশকে স্বাধীন করার মন্ত্রে দীক্ষিত হয়েছিলেন এই বিপ্লবী যোদ্ধা দীনেশ চন্দ্র গুপ্ত।
বিপ্লবী দীনেশ চন্দ্র গুপ্তের জন্ম হয় ১৯১১ সালের ৬ ডিসেম্বর তদনীন্তন বিক্রমপুর বর্তমানে মুন্সীগঞ্জ জেলার টঙ্গীবাড়ি উপজেলার যশলং গ্রামে। গৌরীপুরের পাঠশালাতেই দীনেশের শিক্ষারম্ভ। বাল্যকাল থেকেই দীনেশ ছিলেন নির্ভীক, বেপরোয়া ও বাগ্মী। এই সময় থেকেই তাঁর মনে স্বদেশ চেতনা ও ব্রিটিশ বিরোধিতার আদর্শ সঞ্চারিত হয়েছিল। ঢাকা কলেজে পড়ার সময় ১৯২৮ সালে দীনেশ, নেতাজী সুভাষ চন্দ্র বোস সংগঠিত ‘বেঙ্গল ভলান্টিয়ার্সে যোগদান করেন। শীঘ্রই বেঙ্গল ভলান্টিয়ার্স একটি সক্রিয় বিপ্লবী সংগঠনে পরিবর্তিত হয় এবং কুখ্যাত ব্রিটিশ পুলিশ অফিসারদেরকে হত্যা করার পরিকল্পনা করে।
জানা গেছে, ইন্সপেক্টর জেনারেল সিম্পসন ছিলেন অত্যন্ত অত্যাচারী এক মানুষ। তিনি কুখ্যাত ছিলেন জেলে বন্দীদের ওপর পাশবিক নির্যাতনের জন্য। এই ত্রয়ী সিদ্ধান্ত নিয়েছিলেন তাঁকে হত্যা করার। শুধু সিম্পসনকে হত্যাই নয়, তাঁদের লক্ষ্য ছিল কলকাতার ডালহৌসি স্কোয়ারে অবস্থিত ব্রিটিশ শাসকদের সচিবালয় রাইটার্স ভবনে আক্রমণ করে ইংরেজদের বুঝিয়ে দেওয়া এবার সময় বদলাচ্ছে। সেই উদ্দেশ্য নিয়েই দীনেশ তাঁর দুই সঙ্গী নিয়ে ইউরোপীয় পোশাকে রাইটার্স বিল্ডিংয়ে প্রবেশ করেন এবং সিম্পসনকে গুলি করে হত্যা করেন। ব্রিটিশ পুলিশ পাল্টা গুলি শুরু করে। এতে পুলিশের সাথে সংক্ষিপ্ত বন্দুকযুদ্ধ হয়। এই ঘটনায় বিচার প্রক্রিয়ায় ১৯৩১ সালের ৭ জুলাই দীনেশের ফাঁসি হয়।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত