মুন্সীগঞ্জে ছাত্র-জনতার আন্দোলনে ঐতিহাসিক জুলাই মাস শুরুতেই জুলাই শহীদদের স্মরণে বৃক্ষরোপন কর্মসূচি অনুষ্ঠিত হয়ে। মঙ্গলবার বেলা ১১টার দিকে শহরের লিচুতলায় এলাকায় যুবদল, ছাত্রদল সহ বৈষম্যবিরোধে আন্দোলনে অংশনেওয়া ছাত্রনেতৃত্বের উদ্যোগে এ বৃক্ষরোপন হয়। এসময় বিভিন ফুল ও ফলজ বৃক্ষরোপন করা হয়। এতে অংশ নেয় আন্দোলনে আহতসহ শতাধিক নেতাকর্মী। এসময় শহর বিএনপি সাধারণ সম্পাদক মাহবুব আলম স্বপন, জেলা যুবদলের সদস্য সচিব মাসুদ রানা, ছাত্রদল সভাপতি আবুল হাশেমসহ অন্যরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, জুলাই ছাত্র আন্দোলন গণআন্দোলনে রূপ নিয়েছিলো। আন্দোলনে মুন্সীগঞ্জ শহরে ৩জন সহ জেলা ১৬জন প্রাণ হারান। আত্ম উৎসর্গকারী শহীদের মাধ্যমে ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে। এসব বৃক্ষ হারনো শহীদদের স্মরণ করাবে আমাদের। এছাড়াও জুলাই জুড়ে বিভিন্ন কর্মসূচি রয়েছে।#