মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার ঐতিহ্যবাহী কলমা লক্ষ্মীকান্ত হাই স্কুল অ্যান্ড কলেজে উৎসবমুখর পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২ মার্চ) সকাল থেকে দিনব্যাপী কলেজ প্রাঙ্গণে এ ক্রীড়া আয়োজন অনুষ্ঠিত হয়। এতে ষষ্ঠ শ্রেণি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত বিপুল সংখ্যক শিক্ষার্থী অংশগ্রহণ করে, যা পুরো প্রতিষ্ঠানজুড়ে আনন্দ ও প্রাণচাঞ্চল্যের সৃষ্টি করে।
প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা যায়। দৌড়, লং জাম্প, হাই জাম্প, বল নিক্ষেপ, স্মৃতি পরীক্ষা, অন্ধের হাঁড়ি ভাঙ্গা, বালিশ খেলা, গোলক নিক্ষেপ, বর্শা নিক্ষেপ, চেয়ার খেলা,বেলুন ফুটানো খেলা, রশির নাচসহ নানা খেলায় অংশ নিয়ে শিক্ষার্থীরা তাদের ক্রীড়া দক্ষতা প্রদর্শন করে। এবং প্রাক্তন শিক্ষার্থীরা ও বহিরাগতরা দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। প্রতিটি ইভেন্টেই ছিল দর্শকদের উচ্ছ্বাস ও করতালি।
কলমা লক্ষ্মীকান্ত হাইস্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাহানা আখতারে সভাপতিত্বে উপস্থিত ছিলেন, সিনিয়র শিক্ষক মো. তোহা মিয়া আখন, এইচ.এম.শাহ আলম মোল্লা, পরিমল চন্দ্র ঢালী,জাহানজীব সারোয়ার, রেজুনা খাতুন, মো.তোয়াহা,নাসরিন সুলতানা, মোন্তাছির রহমান, লিয়াকত হোসেন, দিলীপ কুমার গোস্বামী।
কলেজ শাখার প্রভাষক মো.শামসুল আলম, খুশিলাল রায়, মো.ফরহাদ মিয়া,কামাল হোসেন,সুরাইয়া ইয়াসমিন, মো.জহিরুল ইসলাম,মো. তানজিল হোসেন, সাদ্দাম হোসেন, দ্বীন ইসলাম,
সহকারী শিক্ষক জুরান রায়,
মুহাম্মদ শাহীন মিঞা, হৃদয় চন্দ্র মৃধা, আনোয়ার হোসাইন,অনিতা রানী ঘোষ,কিরণ চন্দ্র শিকারী, এনায়েত করিম,আয়েশা আক্তার, অপু বিশ্বাস,
অন্যাদের মধ্যে উপস্থিত ছিলেন, ফিরোজ মিয়া, আবু সালেহসহ অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে শিক্ষার্থীদের উৎসাহ প্রদান করেন।'
এসময় ভারপ্রাপ্ত অধ্যক্ষ সাহানা আখতার বক্তব্যে বলেন, 'শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে ক্রীড়া প্রতিযোগিতার গুরুত্ব অপরিসীম। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় অংশগ্রহণ শিক্ষার্থীদের নেতৃত্বগুণ, শৃঙ্খলা ও দলগত চেতনা গড়ে তোলে। এ ধরনের আয়োজন ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ ও আত্মবিশ্বাসী হিসেবে গড়ে তুলতে সহায়ক ভূমিকা রাখে।'