প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৬ এপ্রিল ২০২৬
গজারিয়ায় মাদক ছাড়লে পুরস্কার ও কর্মসংস্থানের ঘোষণা বিএনপি নেতা মাসুদ ফারুকের.
জুয়েল দেওয়ান, গজারিয়া
মুন্সীগঞ্জের গজারিয়ায় মাদক ব্যবসা থেকে সরে এসে স্বাভাবিক জীবনে ফিরে আসার আহ্বান জানিয়ে পুরস্কার ও কর্মসংস্থানের ঘোষণা দিয়েছেন মুন্সীগঞ্জ জেলা বিএনপির সদস্য মাসুদ ফারুক।
গতকাল রবিবার নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে দেওয়া এক স্ট্যাটাসে তিনি লিখেন, মাদক ব্যবসার সাথে যারা জড়িত, তারা যদি এই পথ থেকে ফিরে এসে স্বাভাবিক জীবনে ফিরে আসে, তাহলে তাদের পুরস্কৃত করা হবে এবং কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে ইনশাআল্লাহ।
এর আগে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে ধারাবাহিক ভাবে পোস্ট দিয়ে মাদক বিরোধী জনসচেতনতা তৈরির চেষ্টা চালিয়ে যাচ্ছেন। একই সঙ্গে মাদক সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়ার আহ্বানও জানান।
এ বিষয়ে স্থানীয় গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে মাসুদ ফারুক বলেন, মাদক আমাদের সমাজকে ধ্বংস করে দিচ্ছে। আমরা চাই যারা এই ব্যবসার সাথে জড়িত তারা স্বেচ্ছায় এই পথ ছেড়ে দিক। তাদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে আমরা সহযোগিতা করব। পাশাপাশি যারা মাদক ব্যবসা চালিয়ে যাবে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয় করা হবে।
তিনি আরও বলেন, জনগণের সহযোগিতা ছাড়া মাদকের বিরুদ্ধে এই লড়াই সফল হবে না। তাই সবাইকে এগিয়ে আসতে হবে।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত