প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৮ এপ্রিল ২০২৬
মুন্সীগঞ্জের আলোকিত সন্তান "অত্যাচারী ইন্সপেক্টরকে গুলি করে হত্যা করে বিপ্লবী বিনয় কৃষ্ণ বসু"
আহমেদ স্বপ্নীল, সময় ডেক্স
ইংরেজ শাসনামলে ইংরেজদের নির্মম অত্যাচারে ভারতবাসী তখন মৃতপ্রায়। আন্দোলন শুরু হয়ে গেছে অনেকদিনই, ইতিমধ্যেই দেশের জন্য প্রাণও দিয়েছেন অনেকেই। এরকমই সময়ে দেশকে স্বাধীন করার মন্ত্রে দীক্ষিত হয়ে সহযোদ্ধাদের নিয়ে ‘বেঙ্গল ভলান্টিয়ার্স ‘ দলে যোগ দেন বিপ্লবী যোদ্ধা বিনয় কৃষ্ণ বসু।
১৯০৮ সালের ১১থই সেপ্টেম্বর বিক্রমপুর বর্তমানে মুন্সীগঞ্জ জেলার টঙ্গীবাড়ি উপজেলার রাউৎভোগ গ্রামে বিনয় কৃষ্ণ বসু জন্ম গ্রহণ করেন। ‘মিটফোর্ড মেডিকেল স্কুলে তিনি ঢাকার ব্রিটিশ বিরোধী বিপ্লবী হেমচন্দ্র ঘোষের সংস্পর্শে আসেন এবং যুগান্তর দলের সাথে জড়িত হন। বিনয় ও তাঁর সহযোদ্ধারা ‘বেঙ্গল ভলান্টিয়ার্স ‘ দলে যোগ দেন ১৯২৮ সালে৷ ১৯৩০ সালের ৯ আগষ্ট সাধারণ বেশভূষায় নিরাপত্তার গন্ডিকে ফাঁকি দিয়ে অত্যাচারী ইন্সপেক্টর লোম্যনের খুব কাছে এসে তাকে গুলি করেন বিনয়৷ ঘটনাস্থলেই লোম্যানের মৃত্যু হয়৷ এরপর বিনয় কলকাতায় চলে আসেন৷ তারপরে এই তিন বিপ্লবী একজোট হয়ে দেশের কাজে নিজেদের নিয়োজিত করেন।
জানা গেছে, ইন্সপেক্টর জেনারেল সিম্পসন ছিলেন অত্যন্ত অত্যাচারী এক মানুষ। তিনি কুখ্যাত ছিলেন জেলে বন্দীদের ওপর পাশবিক নির্যাতনের জন্য। এই ত্রয়ী সিদ্ধান্ত নিয়েছিলেন তাঁকে হত্যা করার। শুধু সিম্পসনকে হত্যাই নয়, তাঁদের লক্ষ্য ছিল কলকাতার ডালহৌসি স্কোয়ারে অবস্থিত ব্রিটিশ শাসকদের সচিবালয় রাইটার্স ভবনে আক্রমণ করে ইংরেজদের বুঝিয়ে দেওয়া এবার সময় বদলাচ্ছে। সেই উদ্দেশ্যে বিনয় তাঁর দুই সঙ্গী দীনেশ এবং বাদলকে নিয়ে ইউরোপীয় পোশাকে রাইটার্স বিল্ডিংয়ে প্রবেশ করেন এবং সিম্পসনকে গুলি করে হত্যা করেন। ব্রিটিশ পুলিশ গুলি শুরু করে।যার ফলশ্রুতিতে এই তিন তরুণ বিপ্লবীর সাথে পুলিশের একটি সংক্ষিপ্ত বন্দুকযুদ্ধ হয়। এই যুদ্ধই ‘অলিন্দ যুদ্ধ নামে খ্যাত৷
পুলিশ দ্রুতই তাঁদেরকে পরাভূত করে ফেলে। নির্ভীক এই বিপ্লবীরা সহজেই হার স্বীকার করে নিতে চাননি তাই বিনয়
নিজের রিভলভারের গুলি নিজ মাথা লক্ষ্য করে চালান। গুরুতর আহত অবস্থায় আনা হয় হাসপাতালে। বিনয় ছিলেন মেডিকেলের ছাত্র তাই মৃত্যুকে কিভাবে বরন করতে হয় তা তিনি জানতেন । তাই ১৯৩০ সালের ১২ ডিসেম্বর রাতে বিনয় নিজের মাথার ব্যান্ডেজ খুলে ক্ষত জায়গায় আঘাত করে মৃত্যুকে বরণ করেন ।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত