প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৮ এপ্রিল ২০২৬
বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে সিরাজদীখানে র্যালি ও আলোচনা সভা
আব্দুল্লাহ আল মাসুদ
‘স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ’ প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে মুন্সীগঞ্জের সিরাজদীখানে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে একটি র্যালি বের করা হয়। র্যালি শেষে স্বাস্থ্য কমপ্লেক্সের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জামশেদ ফরিদীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা ঘোষ।
অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। দিবসটি উপলক্ষে হাসপাতালের বহির্বিভাগে বিশেষ স্বাস্থ্য সচেতনতামূলক পরামর্শ প্রদান ও লিফলেট বিতরণ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও রুম্পা ঘোষ বলেন, টেকসই স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে বিজ্ঞানের কোনো বিকল্প নেই। আধুনিক প্রযুক্তির সঠিক ব্যবহারের মাধ্যমে প্রান্তিক পর্যায়ে উন্নত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া সম্ভব।
সভাপতির বক্তব্যে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. জামশেদ ফরিদী বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা অনুযায়ী সাধারণ মানুষের দোরগোড়ায় বিজ্ঞানসম্মত চিকিৎসা সেবা পৌঁছে দিতে তারা প্রতিশ্রুতিবদ্ধ। স্বাস্থ্য শিক্ষা ব্যুরো ও স্বাস্থ্য অধিদপ্তরের সহযোগিতায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত