প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৮ এপ্রিল ২০২৬
প্রস্তাবিত সরকারি মেডিকেল কলেজ ও সেতু চাইলেন সংসদ সদস্য কামরুজ্জামান রতন.
জুয়েল দেওয়ান, গজারিয়া
প্রস্তাবিত সরকারি মেডিকেল কলেজ নির্মাণ এবং আঞ্চলিক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ দাবি জাতীয় সংসদে তুলে ধরেছেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন।
মঙ্গলবার (০৭ এপ্রিল) দুপুরে জাতীয় সংসদের অধিবেশনে দেওয়া বক্তব্যে তিনি মুন্সীগঞ্জ শহরে প্রস্তাবিত সরকারি মেডিকেল কলেজ দ্রুত বাস্তবায়নের দাবি জানান। একই সঙ্গে গজারিয়ার রসুলপুর-ফুলদী নদীর ওপর একটি সেতু এবং গজারিয়া ও চর-কিশোরগঞ্জ মেঘনা নদীর ওপর আরেকটি সেতু নির্মাণের দাবি উত্থাপন করেন।
এদিকে সংসদে দেওয়া তার বক্তব্যকে ঘিরে তার নির্বাচনী এলাকা গজারিয়ায় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সংসদ সদস্য কামরুজ্জামান রতনের প্রশংসা করে পোস্ট দিয়েছেন।
গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রচার সম্পাদক ফারুক হোসেন তার ভেরিফাইড ফেসবুক আইডিতে লিখেছেন, ৯০-এর গণঅভ্যুত্থান থেকে শুরু করে ২৪-এর আন্দোলন পর্যন্ত আপনি ছিলেন আমাদের সংগ্রামের সাহসী এক প্রতীক। মুন্সীগঞ্জ-৩ আসনের মাটি ও মানুষের আস্থার অভিভাবক হিসেবে আপনি যে প্রতিশ্রুতি গুলো দিয়েছেন, আমার দৃঢ় বিশ্বাস সেগুলো আপনি অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবেন। দল-মত নির্বিশেষে সকল মানুষকে সঙ্গে নিয়ে আপনি এই অঞ্চলের উন্নয়নের সকল কার্যক্রম পরিচালনা করবেন এটাই আমাদের প্রত্যাশা। আপনার নেতৃত্বে মুন্সীগঞ্জ-৩ আসন একটি উন্নত ও সমৃদ্ধ জনপদে রূপান্তরিত হবে ইনশাআল্লাহ। আল্লাহ আপনাকে সুস্থ রাখুক এবং দীর্ঘ আয়ু দান করুক আমিন।
জেলা বিএনপির সদস্য ইসহাক আলী লেখেন, আমাদের স্থানীয় সমস্যা সমাধানের জন্য আপনার মত ত্যাগী নেতার আগমনে স্বাগতম। সদর-গজারিয়ার জনগণের মনের কথা জাতীয় সংসদে উপস্থাপন করায় কৃতজ্ঞতা প্রকাশ করছি।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত