প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৯ এপ্রিল ২০২৬
গজারিয়ায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবলের প্রথম রাউন্ড সম্পন্ন.
জুয়েল দেওয়ান, গজারিয়া
মুন্সীগঞ্জের গজারিয়ায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের বালক ও বালিকা বিভাগের প্রথম রাউন্ডের খেলা সম্পন্ন হয়েছে।
গতকাল বুধবার সকাল ৯টার দিকে ভবেরচর ওয়াজের আলী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের খেলার মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়। এতে ভবেরচর ইউনিয়নের চারটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
প্রথম ম্যাচে ৫৬ নং ভিটিকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় মুখোমুখি হয় ১৮ নং আলীপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়। বালক বিভাগে নির্ধারিত সময়ে কোনো গোল না হওয়ায় ট্রাইব্রেকারে ভিটিকান্দি ৪-৩ গোলে জয়লাভ করে। অপরদিকে বালিকা বিভাগে ভিটিকান্দি ১-০ গোলে আলীপুরাকে পরাজিত করে।
অন্যদিকে ১৯ নং লক্ষীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মুখোমুখি হয় ২১ নম্বর আনারপুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়। বালক বিভাগে নির্ধারিত সময়ে গোলশূন্য ড্র হওয়ার পর ট্রাইব্রেকারে লক্ষীপুর ৩-২ গোলে জয় পায়। বালিকা বিভাগে লক্ষীপুর ১-০ গোলে আনারপুরাকে পরাজিত করে।
টুর্নামেন্টের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন, প্রধান শিক্ষক কাজী শাহিনুর আক্তার, মজিবুর রহমান মোল্লা, মাজেদা আক্তার, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা নাসিমা আক্তার ও মাহাবুবা আক্তারসহ অন্যান্যরা। খেলা পরিচালনা করেন সহকারী শিক্ষক মহসিন সিকদার, আবু বক্কর সিদ্দিক, আলী আহসান, পারভেজ আলম ও লুৎফা আক্তার প্রমুখ।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত