প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৯ এপ্রিল ২০২৬
লৌহজংয়ে ৪৭তম বিজ্ঞান মেলার পুরস্কার বিতরণ
তাজুল ইসলাম রাকিব
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলায় ৪৭তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন উপলক্ষে দুইদিনব্যাপী বিজ্ঞান মেলা শেষে পুরস্কার বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার উপজেলা কমপ্লেক্সের মিলনায়তনে পুরস্কার বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী অফিসার ফারজানা ববি মিতুর সভাপতিত্বে ও একাডেমিক সুপারভাইজার মোছাম্মৎ মাহাবুবা নাসরিন কেয়ার সঞ্চালনায়
উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. বাসিত সাত্তার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শ্যামল চন্দ্র পোদ্দার, উপজেলা কৃষি কর্মকর্তা মো. হাসান উদ দৌলা, উপজেলা প্রকৌশলী রেজাউল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মনিরা আক্তার, এবং কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ছাবেকুন্নাহর সাবরিনা।
দুইদিনব্যাপী এ আয়োজনে উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয় ও সরকারি লৌহজং কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
বিজ্ঞান মেলায় প্রথম স্থান অধিকার করে মেদিনি মন্ডল আনোয়ার চৌধুরী উচ্চ বিদ্যালয়, দ্বিতীয় স্থান অর্জন করে হলদিয়া সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয় এবং তৃতীয় স্থান লাভ করে লৌহজং পাইলট উচ্চ বিদ্যালয়।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত