মুন্সীগঞ্জ সদরে সরকারি চক্ষু হাসপাতালের দাবী জানিয়ে জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফীর কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে। গতকাল বুধবার দুপুর দেড়টার দিকে জেলা শহরের হাটলক্ষèীগঞ্জ এলাকার সচেতন ব্যক্তি দেলোয়ার হোসেন ডিপটির সাক্ষরিত ওই স্মারকলিপি পেশ করে। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- স্থানীয় বাসিন্দা মো. আক্তার, মো. রানা, মনির, মো. রতন প্রমুখ।
স্মারকলিপি প্রদান শেষে দেলোয়ার হোসেন ডিপটি সাংবাদিকদের বলেন, চোখ হচ্ছে মানুষের গুরত্বপূর্ণ অঙ্গ। চোখ ছাড়া দুুনিয়া অন্ধকার। অথচ রাজধানীর কাছের মুন্সীগঞ্জ সদরে সরকারি ভাবে কোনো চক্ষু হাসপাতাল নেই। এতে সঠিক ভাবে চক্ষুৃ চিকিৎসা বঞ্চিত হচ্ছেন সদর উপজেলার লাখ লাখ মানুষ। কাজেই এখানে সরকারি ভাবে একটি চক্ষু হাসপাতাল নির্মিত হলে আমরাই উপকৃত হব। আর এজন্য মাননীয় জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়ার মধ্য দিয়ে চক্ষু হাসপাতাল নির্মাণের দাবী জানিয়েছি।#