প্রিন্ট এর তারিখ : ২৫ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১১ এপ্রিল ২০২৬
গজারিয়ায় কবর থেকে কাফনের কাপড় চুরি.
জুয়েল দেওয়ান, গজারিয়া
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় কবরস্থান থেকে পাঁচজন মৃত ব্যক্তির কাফনের কাপড় চুরির ঘটনা ঘটেছে।
উপজেলার বাউশিয়া ইউনিয়নের পোড়াচক বাউশিয়া কেন্দ্রীয় কবরস্থানে এ ঘটনা ঘটে। গতকাল শুক্রবার সকালে এ ঘটনা জানাজানি হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
স্থানীয় বাসিন্দা শামসুল ইসলাম বলেন, শুক্রবার ফজরের নামাজের পর কবর জিয়ারতে গিয়ে দেখি পাঁচটি কবর খোঁড়া। কাছে গিয়ে বুঝতে পারি, ভেতর থেকে কাফনের কাপড় নিয়ে গেছে দুর্বৃত্তরা। এমন ঘটনা আগে কখনো দেখিনি।
আরেকজন স্থানীয় নাম প্রকাশ না করার শর্তে বলেন, এ ধরনের কাজ সাধারণ চুরি নয়। যাদু-টোনা বা কুফুরি কাজে ব্যবহারের জন্য এ কাজ করা হতে পারে। এদিকে ঘটনার পরপরই এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ও ক্ষোভ ছড়িয়ে পড়ে।
এ বিষয়ে গজারিয়া থানার অফিসার ইনচার্জ ওসি হাসান আলী বলেন, ঘটনাটি আমরা আপনাদের কাছ থেকেই জেনেছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। দ্রুত ঘটনাস্থলে গিয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত