প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১২ এপ্রিল ২০২৬
গজারিয়ায় জালানি সরবরাহ কম, চাহিদা বেশি; ফিলিং স্টেশনে দীর্ঘ সারি.
জুয়েল দেওয়ান,গজারিয়া
মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাবে দেশে জ্বালানি তেলের সরবরাহে অনিশ্চয়তা দেখা দিয়েছে। এরই ধারাবাহিকতায় গজারিয়া উপজেলা-তে তৈরি হয়েছে তীব্র জ্বালানি সংকট। উপজেলার ৮টি ফিলিং স্টেশনের মধ্যে বর্তমানে মাত্র একটি স্টেশনে জ্বালানি পাওয়া যাচ্ছে, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।
গতকাল শনিবার দুপুরে সরেজমিনে দেখা যায়, উপজেলার আনারপুরা এলাকায় একমাত্র চালু থাকা ফিলিং স্টেশনে শত শত মোটরসাইকেল ও বিভিন্ন যানবাহনের দীর্ঘ সারি। প্রচণ্ড রোদ উপেক্ষা করে চালকদের ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে দেখা যায়। অনেকেই দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থেকেও প্রয়োজন অনুযায়ী জ্বালানি পাচ্ছেন না।
স্থানীয় মোটরসাইকেল চালক হুমায়ুন কবির বলেন, প্রায় তিন ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও মাত্র ৫০০ টাকার তেল পেয়েছি। এতে করে চলাচল করা কঠিন হয়ে পড়েছে।
অন্য চালকরাও একই ধরনের অভিযোগ করেন। তাদের দাবি, দীর্ঘ সময় অপেক্ষার পরও অনেককে খালি হাতে ফিরে যেতে হচ্ছে। এতে করে স্থানীয় পরিবহন ব্যবস্থায় স্থবিরতা নেমে আসার আশঙ্কা তৈরি হয়েছে।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, পাশের এলাকা যেমন সোনারগাঁও এবং দাউদকান্দি থেকেও অনেকেই জ্বালানি নিতে গজারিয়ায় আসছেন। ফলে সীমিত সরবরাহের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি হচ্ছে।
এ বিষয়ে জেএমআই ফিলিং স্টেশনের ব্যবস্থাপক বেলাল হোসেন জানান, সরবরাহ কম থাকায় আমরা সীমিত পরিমাণে তেল বিক্রি করছি। চাহিদা অনেক বেশি হওয়ায় সবাইকে দিতে পারছি না। তবে পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হবে বলে আশা করছি।
বিশ্লেষকদের মতে, মধ্যপ্রাচ্য-এর অস্থিরতার কারণে জ্বালানি সরবরাহ ব্যাহত হলে এর প্রভাব স্থানীয় পর্যায়ে এমন সংকট তৈরি করতেই পারে। দ্রুত সরবরাহ স্বাভাবিক না হলে সংকট আরও তীব্র হওয়ার আশঙ্কা রয়েছে।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত