প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৩ এপ্রিল ২০২৬
মুন্সীগঞ্জ আইনজীবী সমিতির নির্বাচন: জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মনোনীত প্যানেল পরিচিতি সভা অনুষ্ঠিত
শ্রীকান্ত দাস, মুন্সীগঞ্জ
মুন্সীগঞ্জ জেলা আইনজীবী সমিতির কার্যকরী পরিষদ নির্বাচন ২০২৬-২০২৭ইং উপলক্ষ্যে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কর্তৃক মনোনীত প্যানেল পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১২ এপ্রিল) বিকেল ৩ টার দিকে জেলা আইনজীবী সমিতির ভবনের হলরুমে পরিচিতি সভা অনুষ্ঠিত হয়। জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহ্বায়ক ও জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট মো. জাকারিয়া মোল্লার সভাপতিত্বে এ সময় প্রধান অতিথি ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো. কামরুজ্জামান রতন। বিশেষ অতিথি ছিলেন, মুন্সীগঞ্জ জেলা পরিষদের প্রশাসক একেএম ইরাদত মানু। জেলা বিএনপির আহবায়ক সদস্য ও শহর বিএনপির যুগ্ন আহবায়ক সুলতান আহমেদ। জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য সচিব অ্যাডভোকেট মো. সুমন সরদারের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. হালিম হোসেন, স্পেশাল পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন ঢালী, আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. এমারত হোসেন, অ্যাডভোকেট সালাউদ্দিন খান স্বপন, অ্যাডভোকেট মোহাম্মদ মাসুদ আলম, এডভোকেট রোজিনা ইয়াসমিন। আরো উপস্থিত ছিলেন, অ্যাডভোকেট হুমায়ুন কবির মিজি শাহীন, অ্যাডভোকেট মো. সাইফুল ইসলাম, সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট আশরাফুল ইসলাম, অ্যাডভোকেট মো. আল আরাফ, অ্যাডভোকেট মো. আরফান সরকার সহ জাতীয়তাবাদী আইনজীবী কর্তৃক মনোনীত অ্যাডভোকেট মো. তোতা মিয়া- অ্যাডভোকেট মো. হান্নান মিয়া জুয়েল পরিষদের সকল প্রার্থী, সরকারী কৌশলী ও আইনজীবী ফোরামের অন্যান্য আইনজীবীরা। এসময় প্রধান অতিথি তার বক্তব্যে জেলা আইনজীবী সমিতির বহুতল ভবন নির্মানে সার্বিক সহযোগিতা ও আইনজীবী ফোরাম কর্তৃক মনোনীত সকল প্রাথীকে ভোট দিয়ে জয়লাভ করার আহবান জানান। উল্লেখ্য: আগামী ২৩ এপ্রিল জেলা আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হবে।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত