প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৩ এপ্রিল ২০২৬
গজারিয়ায় এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত.
জুয়েল দেওয়ান, গজারিয়া
মুন্সীগঞ্জের গজারিয়ায় নিউ সানরাইজ আইডিয়াল স্কুল এন্ড কলেজের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১২ এপ্রিল) সকাল ১১টায় প্রতিষ্ঠানটির মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশ-এর উপাচার্য অধ্যাপক ড. মনজারুল আলম।
অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন গজারিয়া উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আসলামুজ্জোহা তপন চৌধুরী। উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন গজারিয়া উপজেলা কিন্ডারগার্টেন এসোসিয়েশনের সভাপতি ফজলুল হক নয়ন।
বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) ঢাকা অঞ্চলের নির্বাহী প্রকৌশলী ইঞ্জিনিয়ার কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গজারিয়া সচেতন সমাজের সভাপতি রুহুল আমিন খান ও সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার দিদার আলমসহ অন্যান্যরা।
এসময় আরও উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা ও প্রিন্সিপাল কামরুজ্জামান রাসেল, সহকারী শিক্ষক জুলফিকার আলী জিসান, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের সর্বাঙ্গীণ সফলতা কামনা করে বিশেষ দোয়া করা হয় এবং কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত