প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৪ এপ্রিল ২০২৬
সিরাজদীখানে ডিজেল বিক্রিতে ইউএনওর তদারকি
সিরাজদীখান প্রতিনিধি
মুন্সীগঞ্জের সিরাজদীখানে ফিলিং স্টেশনে ডিজেল বিক্রির সময় অতিরিক্ত যানবাহনের চাপ ও সম্ভাব্য বিশৃঙ্খলা এড়াতে তদারকি কার্যক্রম পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
সোমবার দিবাগত রাত সাড়ে ১১টা থেকে রাত দেড়টা পর্যন্ত উপজেলার কেয়াইন ইউনিয়নের নিমতলা এলাকার হাওলাদার ফিলিং স্টেশনে এ তদারকি কার্যক্রম পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা ঘোষ।
এ সময় ইউএনও রুম্পা ঘোষ বলেন, ডিজেল সংগ্রহে বিভিন্ন এলাকা থেকে বিপুল সংখ্যক যানবাহন ফিলিং স্টেশনে ভিড় করলে বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কা দেখা দেয়। পরে আমি দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি এবং ক্রেতাদের মধ্যে শৃঙ্খলা বজায় রেখে ডিজেল বিক্রি কার্যক্রম সম্পন্ন করেন।
তিনি আরও বলেন, সাধারণ মানুষ ও যানবাহন চালকদের ভোগান্তি কমাতে উপজেলা প্রশাসন সবসময় আন্তরিকভাবে কাজ করছে। জনস্বার্থে এ ধরনের তদারকি ও নজরদারি কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত