প্রিন্ট এর তারিখ : ২৫ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ০৩ জুলাই ২০২৫
শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ
নিজস্ব প্রতিবেদক
মুন্সীগঞ্জে ২০২৪-২৫ অর্থবছরে খরিপ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে চারা বিতরণ অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকাল ৪টায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর ও সদর উপজেলা প্রশাসনের যৌথ আয়োজনে উপজেলা অডিটোরিয়ামে একর্মসূচি অনুষ্ঠিত হয়। এসময় শিক্ষার্থী ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে তুলে দেওয়া হয় ফলদ-বনজ ও ঔষুধি গাছের চারা।
অনুষ্ঠানে জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব ফাতেমা তুল জান্নাত। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মুহম্মদ শামসুল আলম সরকার। আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ রেজাউল করিম, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহবুবুর রহমান, সহকারী কমিশনার খালিদ সাইফুল্লা প্রমুখ।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত