মুন্সীগঞ্জ জেলা আইনজীবী সমিতির কার্যকরী পরিষদ নির্বাচন ২০২৬-২০২৭ইং উপলক্ষ্যে মো. তোতা মিয়া- মো. হান্নান জুয়েল পরিষদে গণ সংযোগ করেন জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্যরা। সোমবার (১৩ এপ্রিল) দুপুর ১টার দিকে আদালত পাড়ায় ঘুরে দেখা গেছে, অনেক উৎসাহ ও উদ্দীপনার মধ্যদিয়ে আইনজীবী সমিতি ভবন ও আদালতের বারান্দায় থাকা সাধারণ আইনজীবীদের সাথে হাত মিলিয়ে ও কুশল বিনিময়ের মধ্য দিয়ে মো. তোতা মিয়া- মো. হান্নান জুয়েল পরিষদের সকল প্রার্থীদের জন্য ভোট কামনা করেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্যরা। সমিতির নির্বাচনে জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের মনোনীত সভাপতি প্রার্থী অ্যাডভোকেট মো. তোতা মিয়া ও সাধারণ সম্পাদক প্রার্থী অ্যাডভোকেট মো. হান্নান মিয়া জুয়েল। এছাড়াও সহ- সভাপতি পদে অ্যাডভোকেট মুজিবুর রহমান শেখ ও অ্যাডভোকেট মনির হোসেন লিংকন, সহ-সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট হাফিজুর রহমান মাহাবুব, কোষাধ্য¶ পদে অ্যাডভোকেট আজিজুর রহমান রাজিব, লাইব্রেরি সম্পাদক পদে অ্যাডভোকেট মাহাবুবুর রহমান ঢালী ( বিনা প্রতিদ্বন্বিতা), দপ্তর সম্পাদক পদে অ্যাডভোকেট জামাল হোসেন বিপ্লব, সমাজ কল্যাণ ও ধর্ম বিষয়ক সম্পাদক পদে অ্যাডভোকেট নূর হোসাইন (বিনা প্রতিদ্বন্বিতা), মহিলা বিষয়ক সম্পাদক পদে অ্যাডভোকেট ফাতেমা আক্তার লাকী, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে অ্যাডভোকেট জাহিদুর রহমান তুহিন, কার্যকরী সদস্য পদে অ্যাডভোকেট শাহ আলম, অ্যাডভোকেট ইকবাল হোসেন শেখ, অ্যাডভোকেট শফিকুল ইসলাম মিন্টু ও অ্যাডভোকেট আখি আক্তার নির্বাচনে অংশ করেন। গণসংযোগে উপস্থিত ছিলেন সহকারী হাইকোর্ট সুপ্রিম কোর্টের এটনি জেনারেল অ্যাডভোকেট ফারুক আহমেদ, স্পেশাল পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন ঢালী, জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. পারভেজ আলম, অতিঃ পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট নাছিম আখতার সুমন, সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট মো. আরিফুজ্জামান, অ্যাডভোকেট মিল্টন বসু অপু, সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আরিফ আহম্মেদ, আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুহাম্মদ মাসুদ আলম, অ্যাডভোকেট মো: নাছিরউদ্দিন, অ্যাডভোকেট কাদের পাটোয়ারী সহ মোঃ তোতা মিয়া- মোঃ হান্নান জুয়েল পরিষদের সকল প্রার্থী ও জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্যরা।