প্রিন্ট এর তারিখ : ২৬ নভেম্বর ২০২৬ ||
প্রকাশের তারিখ : ১৬ এপ্রিল ২০২৬
সিরাজদীখানে মামলার পলাতক আসামি শান্ত খান গ্রেফতার
সিরাজদীখান প্রতিনিধি
মুন্সীগঞ্জের সিরাজদীখানে মামলার পলাতক আসামি শান্ত খানকে গ্রেফতার করেছে পুলিশ।
গেলো মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার লতব্দী ইউনিয়নের রামকৃষ্ণদী গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত শান্ত খান রামকৃষ্ণদী গ্রামের বজলুল রহমানের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, ২০২৫ সালের ২০ ডিসেম্বর দায়ের হওয়া সিরাজদীখান থানার ১৭ নম্বর মামলার এজাহারভুক্ত আসামি তিনি। এর আগে গত বছরের ১৯ ডিসেম্বর সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার কংশপুরা অটোস্ট্যান্ড এলাকায় খলিল মাহমুদ গ্রুপ ও আহসানউল্লাহ দেওয়ান গ্রুপের মধ্যে দীর্ঘদিনের পূর্ব শত্রুতার জেরে সংঘর্ষের ঘটনা ঘটে।
ওই সংঘর্ষে উভয় পক্ষের প্রায় ১০০ থেকে ১৫০ জন লোক দেশীয় অস্ত্র নিয়ে জড়িয়ে পড়ে। ব্যবহৃত অস্ত্রের মধ্যে ছিল টেটা, বল্লম, লাঠিসোটা, লোহার হাতুড়ি ও ককটেল। এ ঘটনায় সিরাজদীখান থানায় মামলা দায়ের করা হয়।
সিরাজদীখান থানার ওসি মো. আব্দুল হান্নান জানান, অভিযুক্তদের বিরুদ্ধে দাঙ্গা, সরকারি কাজে বাধা এবং বিস্ফোরক দ্রব্য আইনে মামলা করা হয়েছে। মামলার অন্যান্য পলাতক আসামিদের গ্রেফতারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
তিনি আরও জানান, গ্রেফতারকৃত শান্ত খানকে আদালতে পাঠানো হয়েছে।
সম্পাদক মোঃ মঈনউদ্দিন আহমেদ
ব্যবস্থাপনা সম্পাদক মো:সালিম আহম্মেদ সায়ের
১২৫ খালইষ্ট (যুবলি রোড) মন্সীগঞ্জ - ১৫০০, বাংলাদেশ।
মোবাইলঃ+8801303400691, WhatsApp:+880 1711-362304
ই-মেইল : Munshiganjershomoy@gmail.com
কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত